এমএস ওয়ার্ডের পাঠশালা (পর্ব 7)
অক্ষরের মাঝের ব্যবধান পরিবর্তন করা
ওয়ার্ডে লেখায় অক্ষরের মাঝে স্পেস বা ফাঁকা সাধারনত Nomal থাকে। Format মেনুস্থ কমান্ড অপশন নির্বাচন করে Fonts উইন্ডোটি ওপেন করে উইন্ডোস্থিত Spacing এবং Position অপশনে ক্যারেক্টার স্পেস এবং পজিশন নির্ধারণ করা যায়। যেমন: লেখাতে অক্ষরদ্বয়ের মাঝে যে দূরত্ব থাকে তা আরো কমাতে হলে-
- ডকুমেন্টের লেখার যে অংশের অক্ষরের ব্যবধান কমানো দরকার সে লেখা অংশটুকু সিলেক্ট করতে হবে।
- Format মেনু থেকে Fonts-এ ক্লিক করতে হবে।
- Fonts-এর ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের Character Spacing ট্যাবে ক্লিক করলে Character Spacing উইন্ডো ওপেন হবে।
- এবার Spacing বক্সের ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করে Condensed নির্বাচন করে OK করুন।
- নির্বাচিত লেখার অক্ষরের ব্যবধান কমে যাবে।
নোট:
(ক) Expanded নির্বাচন করে পাশের By: বক্সে পয়েন্ট উল্লেখ করে দিলে লেখার প্রতিটি অক্ষরের মাঝে তত পয়েন্ট করে ফাঁকা হবে।
(খ) Condensed নির্বাচন করে পয়েন্ট উল্লেখ করে দিলে লেখা তত পয়েন্ট করে কনডেন্সড বা ঘন হবে অর্থাৎ অক্ষর দ্বয়ের মাঝে দূরত্ব কমে যাবে।
(গ) এভাবে Character Spacing উইন্ডোজস্থিত Spacing:, Position: এবং Kerning for fonts: অপশনে পছন্দনীয় সেটিং ঠিক করা যায়। যে কোন সেটিং ডিফল্ট অর্থাৎ স্থায়ীভাবে সেট করার জন্য Default বাটনে ক্লিক করতে হবে।
(ঘ) লাইনে মধ্যে অক্ষরের অবস্থান: Position: বক্সের ডাউন স্ক্রল বাটনে ক্লিক করে-
§ Raised- নির্বাচন করে পাশের By: বক্সে পয়েন্ট উল্লেখ করে দিলে
লেখা বা টেক্সট লাইনের তত পয়েন্ট উপন দিকে উঠবে।
§ Lowered- নির্বাচন করে দিলে লাইনের নিচের দিকে লেখা হবে।
দু‘টি লাইন মধ্যে স্পেসিং নির্ধারণ করা
একটি লাইন হতে অন্য একটি লাইনের দূরত্ব কত হবে তা নির্বাচন বা দু‘টি লাইনের মাঝে কতখানি ফাঁকা রাখতে হবে তাহা নির্বাচন করাকে Line Spacing বলা হয়। স্ক্রীনে কোন টেক্সট টাইপ করলে তা ডিফল্ট সেটিং অনুযায়ী সিঙ্গেল ষ্পেস অনুসারে প্রদর্শিত হয়। এই সিঙ্গেল স্পেস হচ্ছে উচ্চতায় ১২ পয়েন্টের সমান। অনেক সময় বিভিন্ন কারনে এই লাইন স্পেসিং বাড়িয়ে ১.৫ স্পেসিং, Double স্পেসিং কিংবা ব্যবহারকারীর পছন্দমত যে কোন পয়েন্ট পর্যমত্ত স্পেসিং নির্ধারণ করার প্রয়োজন হতে পারে। প্যারাগ্রাফ ডায়লগ বক্স ব্যবহার করে এই লাইন স্পেসিং নির্ধারণ করা যায়।
নিয়ম:
- Format মেনু থেকে Paragraph লেখার উপর মাউস পয়েন্টার এনে ক্লিক করুন।
- এবার Paragraph ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।
- প্রদর্শিত ডায়ালগ বক্সের Indents and Spacing ট্যাবে ক্লিক করুন। এই অবস্থায় Line Spacing: লেখার নীচের বক্সের ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করলে কয়েক প্রকার স্পেসিং অপশন পাওয়া যাবে। এসব অপশন ব্যবহার করে দুটি লাইনের মাঝের দূরত্ব নির্ধারণ করা যাবে। এরপর Line Spacing: লিস্ট বক্স থেকে প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে OK করতে হবে। নিম্নে স্পেসিং অপশনগুলো ব্যবহার দেয়া হলো-
(K) Single Spacing নির্বাচন করার জন্য ( ১২ পয়েন্ট স্পেস ) Single
লেখার উপর মাউস পয়েন্টার এনে ক্লিক করতে হবে।
(L) 1.5 Lines Spacing নির্বাচন করার জন্য ( ১৮ পয়েন্ট স্পেস ) 1.5 Lines লেখার উপর মাউস পয়েন্টার এনে ক্লিক করতে হবে।
(M) Double Spacing নির্বাচন করার জন্য (২৪ পয়েন্ট স্পেস) Double
লেখার উপর মাউস পয়েন্টার এনে ক্লিক করতে হবে।
(N) At Least ( নুন্যতম ) Spacing নির্বাচন করার জন্য At Least লেখার উপর মাউস পয়েন্টার এনে ক্লিক করতে হবে। তারপর Lines Spacing: এর ডান পাশের At: ঘরে প্রয়োজন অনুসারে ০ হতে ১৫৮৪ পর্যন্ত যত সংখ্যা লিখে দেয়া হবে প্যারাগ্রাফের লাইনের মধ্যকার স্পেস তত পয়েন্ট হবে।
(O) Exactly ( সঠিক ) Spacing নির্বাচন করার জন্য ( ০ হতে ১৫৮৪ পয়েন্ট স্পেস ) Exactly লেখার উপর মাউস পয়েন্টার এনে ক্লিক করতে হবে। এরপর Lines Spacing:-এর ডান পাশের At: ঘরে প্রয়োজন অনুসারে ০ হতে ১৫৮৪ পর্যন্ত যত সংখ্যা লিখে দেয়া হবে প্যারাগ্রাফের লাইনের মধ্যকার স্পেস তত পয়েন্ট হবে।
(P) Multiple Spacing ( Triple Spacing ) নির্বাচন করার জন্য Multiple লেখার উপর মাউস পয়েন্টার এনে ক্লিক করতে হবে। এবার Lines Spacing: এর ডান পাশের At: ঘরে প্রয়োজন অনুসারে ০ হতে ১৫৮৪ পর্যন্ত যেকোন সংখ্যা নির্বাচন করতে পারেন।
দু‘টি প্যারাগ্রাফের মধ্যে স্পেস নির্ধারণ করা
দু‘টি প্যারাগ্রাফের মধ্যে ফাঁকা স্পে নির্ধারণ করার জন্য অনেকেই Enter কী চেপে ফাঁকা স্পেস নির্ধারণ করে থাকে। কিন্তু এমএস ওয়ার্ড প্রোগ্রামে তার চেয়েও কার্যকর পদ্ধতি রয়েছে্। এর দ্বারা যে কোন পরিমাপের স্পেসিং নির্ধারণ করা যায়। আবার অনেকগুলো প্যারাগ্রাফের মধ্যে স্পেসিং নির্ধারণ করার সময় ফাঁকা স্থান কোন প্যারাগ্রাফের আগে হবে কিংবা পওে হবে তাও নির্ধারণ করা যায়।
১. যে প্যারাগ্রাফগুলোর মধ্যে ফাঁকা স্থান নির্ধারণ করতে চান তা সিলেক্ট
করুন।
1. Format>Paragraph নির্বাচন করুন। Paragraph ডায়ালগ বক্স আসবে।
2. উক্ত ডায়ালগ বক্সের Indents and Spacing ট্যাবে ক্লিক করুন।
3. এবার Spacing এরিয়াতে লক্ষ করুন, Before: এবং After: নামে দুটি ফিল্ড রয়েছে।
4. প্যারাগ্রাফসমূহের আগে ফাঁকা রাখতে চাইলে Before: ফিল্ডে ০ হতে ১৫৮৪ পর্যন্ত যে কোন পয়েন্ট নির্ধারণ করুন।
5. প্যারাগ্রাফসমূহের পরে ফাঁকা রাখতে চাইলে After: ফিল্ডে ০ হতে ১৫৮৪ পর্যন্ত যে কোন পয়েন্ট নির্ধারণ করুন।
6. এবার OK বাটনে ক্লিক করুন।
প্যারাগ্রাফ Indentation করার নিয়ম
প্যারাগ্রাফ ডান ও বাম মার্জিন হতে কতটুকু জায়গা ছেড়ে হবে তা প্যারাগ্রাফ উইন্ডোর Indentation এর Left বা Right এ নির্ধারণ করা যায়।
Indentation:
১. যে প্যারাগ্রাফগুলোর Indentation করতে চান তা সিলেক্ট করুন।
2. এবার Format>Paragraph নির্বাচন করুন। Paragraph ডায়ালগ বক্স আসবে।
3.উক্ত ডায়ালগ বক্সের Indents and Spacing ট্যাবে ক্লিক করুন।
4. এরপর Indentation এর Left বা Right ঘরে সংখ্যা দিয়ে ইন্ডেন্টেশন নির্ধারণ করা যায়। যদি Left ঘরে ১ লিখলে উক্ত প্যারাগ্রাফটি বাম মার্জিন হতে এক ইঞ্চি জায়গা ছেড়ে শুরু হবে।
5.এবার OK করুন।
Special:
Special: লেখা বক্সের ডান পাশের ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করলে
কয়েকটি অপশন পাওয়া যাবে। যেমন-None, First line ও Hanging.
(ক) First line: Special: বক্সের এ্যারোতে ক্লিক করে First line নির্বাচন করে পাশের By: বক্সে নির্বাচিত সংখ্যা লিখে OK করতে হবে। তাহলে নতুন কোন Paragraph ( অনুচ্চেদ ) প্রথম লাইনটি একটু ভিতর দিক থেকে শুরু হবে অর্থাৎ বাম মার্জিন থেকে কিছুদূর ছেড়ে লেখাটি শুরু হবে।
(খ) Hanging: Hanging ক্লিক করে পাশের By: বক্সে সংখ্যা লিখে OK করলে Paragraph এর প্রথম লাইনটি আগে শুরু হবে।
নোট: i) Paragraph-এর বিভিন্ন পরিবর্তন Preview দেখা যাবে।
ii) কয়েকটি প্যারাগ্রাফের প্রথম লাইন এগিয়ে বা ভিতরে থেকে শুরু
করতে হলে প্যারাগ্রাফগুলো সিলেক্ট করে উপরের ন্যায় নির্দেশ দিতে
হবে।
প্যারাগ্রাফ নাম্বারিং
এই অপশনের মাধ্যমে অটোমেটিকভাবে প্রতিটি প্যারাগ্রাফে বা লাইনের শুরুতে বুলেট বা নাম্বার অথবা বিশেষ চিহ্ন বা নকশা সম্বলিত চিহ্ন সংযোজন করা যায়।
নাম্বারিং করার নিয়ম
ফর্মেটিং টুলবারের Number বাটনে ক্লিক করে ডকুমেন্ট লিখতে থাকলে প্রতি অনুচ্ছেদ ( Paragraph ) এর শুরুতে নাম্বার ( ১., ২., ৩. .......) হবে। ডকুমেন্টে লিখিত কয়েকটি প্যারাগ্রাফ সিলেক্ট করে উক্ত Formatting টুলবারের Number বাটনে ক্লিক করলেও প্যারাগ্রাফের শুরুতে নাম্বার হবে।
নোট: আপনি যদি অন্যভাবে 1), 2), 3), ......অথবা 1., 11., 111., ........
অথবা Ist, 2nd, 3rd........ অথবা A, B, C, ........ এভাবে অথবা অন্য কোন ভাবে চান তাহলে Format মেনুস্থ Bullets and Numbering কমান্ড
অপশন নির্বাচন করে নির্দেশ দিতে হবে।
নিয়ম: নাম্বার দেয়ার জন্য-
1. Format>Bullets and Numbering-এ ক্লিক করুন।
2. এবার পর্দায় Bullets and Numbering ডায়ালগ বক্স আসবে।
3. প্যারাগ্রাফে অটোমেটিকভাবে নাম্বার সংযোজন বা বসানোর প্রয়োজন হলে উক্ত ডায়ালগ বক্সের Numbered ট্যাবে ক্লিক করে প্রদর্শিত প্রয়োজনীয় প্যারাগ্রাফ নাম্বার বক্সে ক্লিক করুন।
4. অত:পর OK বাটনে ক্লিক করুন।
মাল্টিলেবেল নাম্বারিং করার নিয়ম
ডকুমেন্টে অনেক সময় অনুচ্ছেদের অধীনে আরো অনুচ্ছেদ এবং সাব-অনুচ্ছেদ থাকতে পারে। এ ধরনের নাম্বারিংকে মাল্টিলেবেল ( Multilevel ) নাম্বারিং বলা হয়। এগুলো ব্যবহার করার জন্য-
১. Format>Bullets and Numbering-এ ক্লিক করুন।
- এবার পর্দায় Bullets and Numbering ডায়ালগ বক্স আসবে।
- উক্ত ডায়ালগ বক্সের Outline Numbered ট্যাবে ক্লিক করে প্রদর্শিত বক্সের নমুনা থেকে প্রয়োচনীয় নমুনাটি সিলেক্ট করুন।
- এবার OK বাটনে করুন।
নাম্বারিং ও মাল্টিলেবেল মুছার নিয়ম
ডকুমেন্টের অনুচ্ছেদের আগে দেয়া নাম্বারিং ও মাল্টিলেবেল না চাইলে অর্থাৎ মুছে দিতে চাইলে-
- অনুচ্ছেদসমূহ সিলেক্ট করুন।
2. Format>Bullets and Numbering-এ ক্লিক করুন।
3. এবার None-এ ক্লিক করুন।
4. নির্বাচিত অনুচ্ছেদের নাম্বারিং বা মাল্টিলেবেল উঠে যাবে।
বুলেট ব্যবহার করার নিয়ম
ডকুমেন্টের অনুচ্ছেদের শুরুতে নাম্বার ছাড়াও বিশেষ চিহ্ন অর্থাৎ বুলেট ব্যবহার করা যায়। এজন্য-
- Format>Bullets and Numbering-এ ক্লিক করুন। পর্দায়
Bullets and Numbering ডায়ালগ বক্স আসবে।
২. উক্ত ডায়ালগ বক্সের Bulleted ট্যাবে ক্লিক করলে পর্দায় Bulleted
ডায়ালগ বক্স নমুনা প্রদর্শিত হবে।
নোট: ডকুমেন্টের অনুচ্ছেদসমূহ সিলেক্ট করে Formatting Tool bar-এর Bullets বাটনে ক্লিক করে বুলেট নির্দেশ দিলে নির্বাচিত অনুচ্ছেদ সমূহের পূর্বে বুলেট চিহ্ন আসবে।
৩. এবার প্রদর্শিত ডায়ালগ বক্সের নমুনা হতে প্রয়োজনীয় নমুনা সিলেক্ট
করে OK করুন।
নোট: আপনি যদি ( ● ) এ চিহ্ন ব্যবহার না করে ( ■ ) বা ( § ) বা (Þ) বা অন্য কোন চিহ্ন ব্যবহার কতে চান তাহলে-
- Format>Bullets and Numbering-এ ক্লিক করুন।
- পর্দায় Bullets and Numbering ডায়ালগ বক্স আসবে।
- উক্ত ডায়ালগ বক্সের Bulleted ট্যাবে ক্লিক করলে পর্দায় Bulleted
ডায়ালগ বক্সের নমুনা প্রদর্শিত হবে।
- এবার প্রদর্শিত নমুনা হতে যে কোন একটি ক্লিক করুন।
- এরপর Customize-এ ক্লিক করুন।
- পর্দায় Customize Bulleted List ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের Bullet Character-এর নিচে Character ট্যাবে ক্লিক করুন।
- পর্দায় Symbol ডায়ালগ বক্স আসবে।
- এবার Font: বক্সের ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করলে Symbol সিলেকশন ডায়ালগ বক্স আসবে।
- উক্ত ডায়ালগ বক্সে বিভিন্ন প্রতীক বক্স দেখা যাবে।
- এবার প্রতীক বক্স হতে Monotype বা অন্য যেকোন প্রতীক সিলেক্ট করলে বিভিন্ন চিহ্ন সম্বলিত একটি উইন্ডো দেখা যাবে।
- এরপর উক্ত উইন্ডোতে যে চিহ্ন অনুচ্ছেদের আগে বসাতে চান তা মাউস দিয়ে ক্লিক করুন।
- অত:পর OK করুন এবং আবার OK করুন।
- এবার নির্বাচিত অনুচ্ছেদের আগে আপনার নির্বাচিত প্রতীক বা চিহ্নটি সংযোজন হয়েছে। অনুচ্ছেদ নির্বাচিত না থাকলে এখন থেকে যে কোন অনুচ্ছেদ শুরু করলে উক্ত প্রতীক চিহ্নটি আসবে।
বি: দ্র:
( ক ) Point Size: অনুচ্ছেদের আগে প্রদর্শিত বুলেটের ( বিশেষ চিহ্ন ) সাইজ Auto করা থাকে। এই সাইজ ইচ্ছা করলে পরিবর্তন করা যায়। এজন্য-
- Format>Bullets and Numbering-এ ক্লিক করুন।
- এবার Customize-এ ক্লিক করে Font-এ ক্লিক করুন।
- এরপর Font ডায়ালগ বক্স থেকে সাইজ নির্বাচন করে OK করুন।
( খ ) Bullet Color: বুলেটের রঙ সাধারণত: কালো থাকে। ইচ্ছা করলে এই রঙ পরিবর্তন করা যায়। এজন্য-
- Format>Bullets and Numbering>Font-এ ক্লিক করুন।
- Color: বক্সের ড্রপ ডাউন এ্যারোতে ক্লি করে রঙ নির্বাচন করুন।
- এবার OK করুন।
( গ ) Bullet Position: Customize Bulleted List ডায়ালগ বক্সের Bullet Position এবং Text Position এর অপশনগুলোর পাশের বক্সে এ্যারো বাটনে ক্লিক করে বুলেটের অবস্থান কি হবে তা নির্ধারণ করা যায়। Preview বক্সে পরিবর্তিত অবস্থার নমুনা দেখে সহজেই পরিবর্তন নির্ধারণ করা যায়।
(ঘ ) Font- Character Specing: বুলেট ফন্ট ডায়ালগ বক্সের Chara -cter Specing ডায়ালগ বক্স থেকে অপশন নির্বাচন করে লেখা বরাবর বুলেট বা বিশেষ অক্ষরের মধ্যকার দূরত্ব, অবস্থান, স্কেল ইত্যাদি পরিবর্তন করা যায়। সেজন্য-
- Format>Bullets and Numbering>Font-এ ক্লিক করুন।
- Character Specing ট্যাব লেখাতে ক্লিক করুন।
- পর্দায় Font ডায়ালগ বক্স আসবে।
- এখান থেকে প্রয়োজনীয় অপশন নির্বাচন করে OK বাটনে করুন।
পিকচার বুলেট দেয়ার নিয়ম
পিকচার হিসাবে ডিফল্ট বুলেট ছাড়া ব্যবহারকারী নিজস্ব কোন ছবি অথবা সংরক্ষিত অন্য কোন ছবিকেও বুলেট হিসাবে ব্যবহার করা যায়। পিকচার বুলেট ব্যবহার করতে চাইলে-
- Format>Bullets and Numbering-এ ক্লিক করুন। পর্দায়
Bullets and Numbering ডায়ালগ বক্স আসবে।
- উক্ত ডায়ালগ বক্সের Bulleted ট্যাবে ক্লিক করলে পর্দায় প্রদর্শিত নমুনা হতে যে কোন একটি নমুনা ক্লিক করুন।
- এরপর Customize-এ ক্লিক করুন।
- পর্দায় Customize Bulleted List ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের Bullet Character-এর নিচে Picture বাটনে ক্লিক করুন।
- পর্দায় Picture Bullet উইন্ডো আসবে।
- প্রয়োজনে স্ক্রলবার ব্যবহার করে পছন্দনীয় পিকচার বুলেট নির্বাচন করুন।
- এবার OK বাটনে করুন। আবারও OK বাটনে করুন। নির্বাচিত বুলেটটি ডকুমেন্টে সন্নিবেসিত হবে।
- লেখা টাইপ করে এন্টার দিলে পরের লাইনের শুরুতেও বুলেটটি আসবে। এভাবে বুলেট ব্যবহার করা যায়।
হরিজন্টাল লাইন ব্যবহার করা
ডকুমেন্টে আকর্ষণীয় গ্রাফিক্স ইফেক্টযুক্ত হরিজন্টাল লাইন আনতে চাইলে-
- যেখানে দরকার কার্সর সেখানে রাখুন।
- Format>Borders and Shading-এ ক্লিক করুন। Borders and Shading ডায়ালগ বক্স আসবে।
- উক্ত ডায়ালগ বক্সের Horizontal Line বাটনে ক্লিক করলে পর্দায় বিভিন্ন ইফেক্টযুক্ত হরিজন্টাল লাইন দেখা যাবে।
- এবার পছন্দনীয় লাইন সিলেক্ট করে OK বাটনে করুন।
- অতপর: হরিজন্টাল লাইনটি ডকুমেন্টের কার্সার অবস্থানে সন্নিবেশিত হবে।
হরিজন্টাল লাইন মুছার নিয়ম
সন্নিবেসিত হরিজন্টাল লাইনটি মুছে দিতে চাইলে-
1. লাইনে ক্লিক করে নির্বাচন করুন।
2. এরপর কী-বোর্ড থেকে Delete কী চাপুন। এবার লাইনটি মুছে যাবে।
Shading অপশন ব্যবহার করার নিয়ম
এই অপশনটির মাধ্যমে সিলেক্টকৃত ডকুমেন্টে বিভিন্ন ধরনের কালারের সেড বা প্রলেপ দেয়ার জন্য প্রয়োগ করা যায়।
নিয়ম:
1. Format মেনু থেকে Borders and Shading-এ ক্লিক করুন।
2. পর্দায় Borders and Shading ডায়ালগ বক্স আসবে।
3. উক্ত ডায়ালগ বক্সের Shading লেখা বাটনের উপর ক্লিক করুন।
4. তাহলেই Fill বক্সের বিভিন্ন কালার সমূহ দেখা যাবে।
5. এই অবস্থায় উক্ত কালার সমূহ হতে প্রয়োজনীয় কালারে ক্লিক করে OK করুন।
নোট: Shading মুছার প্রয়োজন হলে Shading ডায়ালগ বক্সে থাকা অবস্থায় No Fill লেখা বক্সে ক্লিক করে OK করুন।
No comments:
Post a Comment